আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২২) নামে এলাকার বখাটেকে আটক করেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষিতা মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার রাতে বাড়িতে মেয়েটি ছাড়া আর কেউ ছিল না। রাত ১ টার দিকে বান্টি মধ্যপাড়া গ্রামের রিকশাচালক মনিরের বখাটে ছেলে মেহেদী হাসান (২২) বাইরে থেকে কৌশলে দরজার খিল খুলে ঘরে প্রবেশ করে এবং মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে গ্রেফতার করেন।
