পচা বাসী খাবার ও নোংরা পরিবেশ ও নিম্নমানের উপাদানের ব্যবহারের মধ্যদিয়ে ইফতারি তৈরির অভিযোগে রাজধানীর আজিজ সুপার মার্কেট জুসি ফাস্টফুড ও কাটা বনের অষ্ট ব্যাঞ্জন রেস্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভেজালবিরোধী এই যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন ও এপিবিএন৫।
জানাযায়, জুসি ফাস্টফুড ও কাটা বনের অষ্ট ব্যাঞ্জন রেস্টুরেন্টে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে দেখা যায় যে, ওই দুটি দোকানেই অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসী নোংরা সবজী ও মসলা দিয়ে ইফতারি তৈরির অভিযোগ পাওয়া গিয়েছিল। পেয়াজু-জিলাপি তৈরিতে হত দীর্ঘদিনের ব্যবহৃত কালো মবিলের মত তেল।
IMG0
জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, ভেজাল বিরোধী অভিযানে ওই দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন, এপিবিএন-৫,এর এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া ভ্রাম্যমান আদালত বেইলি রোড, আজিজ সুপার মার্কেট ও কাটাবনের আরো ২০টি খাদ্য প্রস্তুতকারী অভিযান চালালেও প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীর মান দেখে সন্তোষ প্রকাশ করে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ প্রদান করা হয় এবং অধিকতর মান উন্নয়নের জন্য পরামর্শ দেয়া হয়।
ইত্তেফাক/রেজা
