রাজধানীর সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন— জয়নাল, শাহীন ও জাহাঙ্গীর।
রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের উল্টো দিকে রূপায়ন হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের ১৫তলায় তারা কাজ করছিলেন। দুপুরে স্টিল ও বাঁশের তৈরি মাচা ভেঙে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
