ফুলবাড়ীতে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৯:৪১
 
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম শফিকুল ইসলাম শফি। তিনি উপজেলার কুরুষাফেরুষা গ্রামের আব্দুস ছামাদের ছেলে। তার বিরুদ্ধে ২০১৩ সালে ভাঙচুর অগ্নি সংযোগসহ ফুলবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান