গাজীপুরে রক্তরোগ সচেতনতামূলক অনুষ্ঠান

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:২৮

গাজীপুরে রক্তরোগ থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া ও ব্লাড ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে অনুষ্ঠিত হয়।

ল্যাব ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে রোগ সনাক্তকরণসহ রক্তদান, রক্তের গ্রুপ এবং ক্যান্সার পরীক্ষার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: আসাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুরের সিভিল সার্জন ডা: সৈয়দ মো: মঞ্জুরুল হক, স্বাচিপের জেলা শাখার সভাপতি ডা: আমীর হোসাইন রাহাত, ডা: সালাহউদ্দিন শাহ, ডা: শফিকুর রহমান, ডা: মো: লিয়াকত হোসেন, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়া ও হেমোফিলিয়া রোগের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন শাহ। পরে অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও উপস্থিত কয়েকজন রোগীকে পুরস্কার প্রদান করা হয়।