ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬০

আপডেট : ০৭ জুন ২০১৭, ১১:০০
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৬০ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।
 
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৮ জন, শৈলকুপা থেকে ১০ জন, মহেশপুর থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াতসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
ইত্তেফাক/এমআই