সাবেক ফুটবলার বাদল রায়কে দেখতে হাসপাতালে যান ওবায়দুল কাদের

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৩:২৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, সাবেক ফুটবলার বাদল রায়’কে দেখতে যান ।
 
এসময় মন্ত্রী বাদল রায়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং  দ্রুত রোগমুক্তি কামনা করেন। 
 
ইত্তেফাক/এমআর