সীতাকুণ্ডে একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ একজনকে আটক করেছে। বুধবার বেলা ১১টার দিকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় একটি ইয়াবার চালান আসছে জানতে পেরে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ছালেহ আহাম্মদ পাঠানের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ দক্ষিণ ঘোড়ামরা এলাকায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঢাকামুখী শ্যামলী পরিবহনের (নং-ঢাকামেট্রো ব-১৫- ১২৫৯) একটি বাস দক্ষিণ ঘোড়ামরা সোনা মিয়া ড্রাইভারের বাড়ির সামনে আসলে সেখানে বাসটি থামানো হয়। ওই সময় তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো. হাফেজ আহাম্মদের (৩০) একটি ব্যাগে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
