পোল্ট্রি উপকরনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার নগরীর সদর রোডে ডিম ভেঙ্গে ও মুরগী ছেড়ে দিয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে পোল্ট্রি খামারীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মুরগীর বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
এসময় পোল্ট্রি ব্যবসায়ীরা কোম্পানি কর্তৃক বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগী ও ডিম উৎপাদন বন্ধের দাবি জানান। ব্যবসায়ীরা ডিম ভেঙ্গে ও রাস্তায় মুরগী ছেড়ে দিয়ে পোল্ট্রি উপকরনের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন।
সংগঠনের আহ্বায়ক সাদেকুর রহমান আলোর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ও কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু প্রমুখ।
ইত্তেফাক/কেকে
