ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খোমেনির মাজার ও পার্লামেন্টে হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি জঙ্গি সংগঠনটি।
বুধবার খোমেনির মাজার ও পার্লামেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীর হামলার পরে সেখানে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দুই হামলাস্থলেই হতাহতের আশঙ্কা করা হচ্ছে তবে কোনো নিশ্চিত সংখ্যার কথা কেউ প্রকাশ করেনি।
বিবিসির খবরে বলা হয় একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি সংগঠনটি দাবি করে, তাদের যোদ্ধারা দুই স্থানে এই হামলা চারিয়েছে। তবে হামলার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এর আগে ফিলিপাইনে একটি ক্লাবেও হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে পরবর্তীতে ফিলিপাইনের পুলিশ বলেছে, এটি আইএসের কাজ নয় বরং ঋণগ্রস্ত হতাশ ফিলিপাইন নাগরিক জেসি হাভিয়ের কার্লোস ক্যাসিনোয় ৩৭ জনের মৃত্যুর জন্য দায়ী। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
