ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬০

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৮:৩২
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৮ জন, শৈলকুপা থেকে ১০ জন, মহেশপুর থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৮ জন, হরিণাকুণ্ড থেকে ৬ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াতসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি