গাইবান্ধায় ভুয়া কর্নেল গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৯:৩৫
 
গাইবান্ধায় জাহিদুল হক ওরফে জাহিদ (৩০) নামে সেনাবাহিনীর এক ভুয়া কর্নেলকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর উপজেলা গোডাউন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও বুধবার বিকেলে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
গ্রেফতারকৃত জাহিদুল হক ওরফে জাহিদ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের খিদির গ্রামের রফিকুল ইসলাম ওরফে অপু মণ্ডলের ছেলে।গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানায়, জাহিদুল হক দেশের বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর কর্নেল হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতো।
 
মোতাহার হোসেন আরো জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নামে ঢাকা ডিএমপির শাহ আলী থানাতেও প্রতারণার একটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান