তেহরানে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে ক্রেমলিন বুধবার আইএসের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।
ক্রেমলিন মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, ‘মস্কো এ ধরনের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। সিরিজ আকারে একের পর এক সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে সন্ত্রাস ও আইএসের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম প্রয়োজন।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
