রাজধানীতে পৃথক অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বুধবার কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে নোংরা পরিবেশ, পঁচা-বাসি খাবার বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে চারুলতা রেস্টুরেন্টকে ২ লাখ টাকা; একই অপরাধে ক্যাফে সুরমা হোটেলকে ১ লাখ টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শ্যাম্পু বাজারজাত করায় সজিব জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র এএসপি সাইদুর রহমান রুবেল জানান, মঙ্গলবার উত্তরার সেক্টর-৯ এ অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন ব্যতীত খাবার বিক্রি করায় ‘প্রোপাইল কফি ফাস্ট ফুড’ এর ব্যবস্থাপক আহসান উল্লাহকে ২ লাখ টাকা; একই অপরাধে ‘আল্লাহর দান জেনারেল স্টোর’ এর ব্যবস্থাপক মিজানকে ৫ হাজার টাকা; ‘পাটোয়ারী স্টোর’ এর ব্যবস্থাপক বিপ্লবকে ৬ হাজার টাকা; ‘আলামিন স্টোর’এর ব্যবস্থাপক আকরামুলকে ৬ হাজার টাকা এবং ‘কামাল মাংস বিতান’ এর ব্যবস্থাপক রুস্তমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ।
ইত্তেফাক/ইউবি
