বেতাগী উপজেলা সমিতির ইফতার মাহফিল

আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:২১
রাজধানী ঢাকায় বসবাসকারী বরগুনা জেলার বেতাগী উপজেলাবাসীদের সংগঠন ‘বেতাগী উপজেলা সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর সেগুন বাগিচা চাইনিজে অনুষ্ঠিত এ ইফতারে সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. আব্দুল খালেক লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজী একে এম ফজলুল হক মানিক, ডা. পিযুষ কান্তি মিত্র প্রমুখ।
 
বক্তারা প্রধান অতিথির কাছে উপজেলা পরিষদের সার্বিক উন্নয়নে সহযোগিতা চাইলে প্রধান অতিথি এমপি শওত হাচনুর রহমান রিমন তাদের আশস্ত করেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন।
 
ইফতার মাহফিলে দোয়া পরিচালা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলান বেলাল হোসাইন সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জেলা ও দায়রা জজ মো. আলতাফ হোসাইন, যুগ্ম সচিব আব্দুস সালাম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আহসান হিরু গাজী, সাবেক এমপি অধ্যাপক হুমায়ন কবির, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অধ্যাপক  ডা. সাবাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আউয়াল, আহমেদ আব্দুল্লা গাজ্জালী, সদস্য সৈয়দ খলিলুর রহমান, সবুজ আলম, অ্যাডভোকেট মশিউর, আব্দুল মালেক, কামরুল আহসান, হেমায়েত হোসেন আনোয়ার, সেলিম হাওলাদার, কামাল হোসেন, আমানুল ইসলাম শিপন, রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুল রব, বেলাল বারী, গোলাম কিবরিয়া, বেলাল শিকদার, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ, নুর রহমান, ফজলুর রহমান বাদল প্রমুখ।