ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। তার নাম মো. ময়নুল হোসেন ময়নাল (৩৫)। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ময়নুল উপজেলার দেশীগ্রাম ইউপির দেশীগ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
তাড়াশ থানা এএসআই মো. আখেরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ময়নুলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩২ ইয়াবাসহ আটক হন তিনি।
ইত্তেফাক/কেকে
