মুক্তাগাছায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ জুন ২০১৭, ১০:৫০
ময়মনসিংহের মুক্তাগাছায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন । নিহতরা হলেন, নজরুল ইসলাম (৪৫) ও মাইজউদ্দিন (৪৫) । বুধবার ভোররাত ৩ টার দিকে উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে ।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল গ্রুপ এবং মানু গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়া  দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় । এতে প্রতিপক্ষের হামলায় নজরুল গ্রুপের প্রধান নজরুল এবং মানু গ্রুপের মাইজউদ্দিন আহত হন । পরে নজরুলকে হাসপাতালে নেয়ার পথে এবং মাইনউদ্দিন হাসপাতালে মারা যান ।
 
এ সময় কমপক্ষে ৬ জন আহত হন । আহতদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা  স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
 
ইত্তেফাক/এমআর