ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে গতরাতে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ খবর জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার ইউক্রেন পুলিশ এক বিবৃতিতে জানায়, মধ্যরাতের পরপরই কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত মার্কিন মিশনে এই বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কূটনৈতিক মিশনের কম্পাউন্ডের ভেতরে একটি বিস্ফোরক ছুঁড়ে মারে।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
