উত্তর কোরিয়া আবারো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দ. কোরিয়ান সামরিক বাহিনী বলছে, নিজেদের পূর্ব উপকূল থেকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া।
বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওয়াংসন শহরের কাছে একটি জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ান কর্মকর্তারা বলছে, পানিতে অবতরণের আগে কমপক্ষে ২শ’ কিলোমিটার পথ পাড়ি দেয় এগুলো।
IMG0
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবার নতুন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া। এতে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া সম্ভবত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
