ময়মনসিংহে চার হাজার ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ

আপডেট : ০৯ জুন ২০১৭, ০৫:২২

ময়মনসিংহ শহরের যানজট কমানোর লক্ষ্যে চার হাজার ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার জন্য এসব ব্যাটারিচালিত যান জব্দ করা হয়েছে বলে দাবি পৌরসভা কর্তৃপক্ষের।

জব্দ করা ইজিবাইকের মধ্য থেকে পরে প্রয়োজনীয় সংখ্যক ইজিবাইককে শহরে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু এ সুযোগে রিকসা, অটোরিকসা চালকরা দুই থেকে ৪ গুন হারে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে যাত্রী ও চালকদের সাথে প্রায়ই হাতাহাতির ঘটনা ঘটছে।

এদিকে ময়মনসিংহে ইজিবাইক না থাকায় মোটরচালিত রিকশা নগরীর প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে। অল্প সংখ্যক রিকশা থাকলেও তারা ভাড়া হাঁকছেন আকাশচুম্বী।

ইত্তেফাক/নূহু