শেরপুরে দলিত ঋষি সম্প্রদায়ের বসতভিটা দখল চেষ্টার প্রতিবাদ ও মন্দির পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা শহরে বসবাসরত ৫ শতাধিক ঋষি সম্প্রদায়ের লোক অংশগ্রহন করেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সোলায়মান হক, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাংবাদিক মো. শরিফুর রহমান, আদিবাসী নেতা মনিন্দ্র বিশ্বাস প্রমূখ।
পরে ঋষি সম্প্রদায়ের পক্ষ থেকে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ইত্তেফাক/নূহু
