তাড়াশে ফুটপাথ থেকে ২০ দোকান উচ্ছেদ

আপডেট : ০৯ জুন ২০১৭, ১৫:৪৪
তাড়াশ ডিগ্রি কলেজ গেট থেকে প্রেসক্লাব পর্যন্ত ফুটপাথের ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ মনসূর উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
তিনি বলেন, তাড়াশ বাজারের ডিগ্রি কলেজ গেট এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। কিছু ব্যবসায়ী এই জায়গায় অবৈধ দোকান বসিয়ে জন সাধারণের অবাধ চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি করে আসছিল। যে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফুটপাথের ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
 
ইত্তেফাক/এমআই