লৌহজংয়ে ২ লাখ গলদা চিংড়ির রেনু জব্দ

আপডেট : ০৯ জুন ২০১৭, ১৬:৫৪
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে গলদা চিংড়ির রেনু জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে উপজেলার মাওয়া এলাকা থেকে ১০টি ড্রাম ও ধাতব পাত্রে ২ লাখ চিংড়ির রেনু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
 
মাওয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম এ জলিল জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাওয়া পুরনো ফেরি ঘাট এলাকায় দক্ষিণবঙ্গগামী বেপারী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ট্রাঙ্ক ও ছাদ থেকে ৬টি ধাতর পাত্রে (ডেগ) ও ১৪টি প্লাস্টিকের ড্রামে গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়। প্রতিটি পাত্রে ১০ হাজার করে মোট ২ লাখ রেনু ছিল। যার বাজার দর ১০ লাখ টাকা। শুক্রবার সকালে লৌহজং উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে রেনুগুলো শিমুলিয়া বাজারের কাছে পদ্মায় ছেড়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি