রাজশাহী এলাকার দ্রব্যমূল্য বিবেচনা করে এবার সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৫০ টাকা এবং সর্বোচ্চ ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব মহানগরীর জামিয়া ইসলামিয়া শাহ্ মখদুম দরগাপাড়া মাদরাসায় প্রখ্যাত উলামায়ে কেরাম, ইমাম, খতিব, মাদরাসা শিক্ষক, মুফতি, মুহাদ্দিস, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ফিতরা নির্ধারণ কমিটির এক পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন দরগা মাদরাসার মুহতামিম মাওলানা শাহাদত আলী। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গণি, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা জাকারিয়া, মাওলানা হোছাইন আহমাদ আযমী, মাওলানা ফজলুল করিম, মাওলানা আব্দুস সামাদ, মুফতি আজমল হোছাইন, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মাহবুব আলম ও বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতার প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
