জগন্নাথপুরে ২ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৯ জুন ২০১৭, ২০:৩৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলেন বাউরকাপন গ্রামের হেকিম মুন্সির পুত্র আবির মিয়া (৩৭) ও হামিদ মিয়া (৩৩)।
 
জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বাউরকাপন গ্রামে অভিযান চালিয়ে চুরি ও ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি বাউরকাপন গ্রামের হেকিম মুন্সির পুত্র আবির মিয়া ও হামিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি