৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০১৭, ০১:২০
অপেক্ষাকৃত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশের ব্যাটম্যানসরা।
 
প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রাতে টিম সাউদির শিকার হন তামিম ইকবাল। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে সাব্বির রহমানকেও সাজঘরে ফেরান এই বোলার। দলীয় ১২ রানে সৌম্য সরকারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টিম সাউদি। এর পর উইকেটে আসেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ৩৩ রানে বোল্ড হন মুশফিকুর রহিম। রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪ । 
 
এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের  পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন রস টেইলর। কেন উইলিয়ামসন করেন ৫৭ রান। মোসাদ্দেক হোসেন ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট পেয়েছেন।
 
 
ইত্তেফাক/উজ্জল