মাতুয়াইলে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

আপডেট : ১০ জুন ২০১৭, ০৯:২১
 
রাজধানীর মাতুয়াইল মেডিকেলের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গৃহবধূ মারা গেছেন। তার নাম শাবেনূর বেগম (৩৫)। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত শাবেনূর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আবুবকর সিদ্দিকির স্ত্রী। বর্তমানে তারা যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় থাকেন।
 
পথচারী মেহেদী হাসান জানান, রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে (শাবেনূর) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
নিহতের বড় বোন জানান, শাবেনুর সকালে ডেমরার কোনাপাড়ায় তার আরেক বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে ইফতারের পর বাসায় রওনা দেন। পথিমধ্যে দুর্ঘটনায় পড়ে তিনি। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
 
ইত্তেফাক/কেকে