ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী উপজেলা জামায়াত নেতা মো:জিয়াউর রহমান (৩৫) কে আটক করেছে পুলিশ । সে উপজেলার শশুই গ্রামের মৃত গাজিউর রহমান মিয়ার ছেলে ।
পুলিশ জানায় ,শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির এস আই মো: আব্দুছ সুলতান উপজেলার শশুই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় সুপদ্য করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, সে একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
ইত্তেফাক/এমআর
