লালপুরে দুইটি মূর্তি উদ্ধার

আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:২৯
 
শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর বাজার এলাকা থেকে ৮৭ কেজি ওজনের দুইটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ আকবর আলী ও এসআই আলিফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর বাজারের বাকি মেম্বরের দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি দুইটি উদ্ধার করা হয়। মূর্তি দুটির একটি বিষ্ণু মূর্তি যার ওজন ৫২ কেজি। অপরটি রাধাকৃষ্ণ মূর্তি, যার ওজন ৩৫ কেজি। মূর্তি দুটি পৃথক পৃথক ট্রাভেল ট্রলিতে রাখা ছিল।
 
ওসি জানান, মূর্তি দুটি কষ্টি পাথরের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে