সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:২৯

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এলাকায় চৌরঙ্গী পাম্পের পাশে চায়ের দোকানের সাথে একটি তোষকে মোড়ানো বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তোষকের ভেতরে তরুণীর লাশ পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছি।