চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার বেলা ১২টার সময় পৌরসভার ২নং ওয়ার্ডস্থ ছৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় হঠাৎ করে জসিম উদ্দিনের বসতঘর থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মহিউদ্দিন, জমির উদ্দিন, মওলানা আনিসুর রহমান ও সোলাইমানের বসত ঘর পুড়ে যায়। খরব পেয়ে পটিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
আগুনের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নিবার্হী অফিসার লুৎফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই
