মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:০৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজিমুন্নেছা (৫৫) নামে এক বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। আজ শনিবার ভোর ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আজিমুন্নেছা উত্তর মিঠাখালী গ্রামের মো. আব্দুর রব হাওলাদারের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা। 
 
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে ফজরের নামাজ শেষে বৃদ্ধা আজিমুন্নেছা বসত ঘরের পার্শ্ববর্তী হাঁসের খোয়ার খুলতে যান। এসময় তিনি ভেজা মাটিতে পা পিছলে পড়ে গেলে ঘরের সামনে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই