দক্ষিণ চীনের চংকিং পৌর এলাকায় গত দু’দিনের প্রবল বৃষ্টিতে ২ জনের প্রাণহানি ও অপর ১ জন নিখোঁজ হয়েছে। চীনা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এ খবর জানাচ্ছে।
চংকিং জেলার বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ-ত্রাণ দপ্তর প্রধানের কার্যালয় থেকে বলা হয়েছে, প্রবল বর্ষণের কারণে গত বৃহস্পতি ও শুক্রবার হিচুয়ান, বিইবেই, ইয়োবি ও টংলিংক জেলায় কমপক্ষে ১ লাখ ৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৩শ’ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এতে কমপক্ষে ১শ’ বাড়িঘর ধ্বংস ও ৫ হাজার ২শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে বলে জানা গেছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
