কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরুসহ পাঁচ গরু ব্যবসায়ীকে আটক করেছে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার খালিশা কোটাল ও জায়গীরটারী সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের পাঁচ নম্বর সাব পিলার ও ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারত বাংলাদেশের যৌথ ব্যবসায়ীরা পৃথক ভাবে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বালারহাট ও শিমুলবাড়ী বিওপি'র টহলরত বিজিবি'র সদস্যরা তাদের ধাওয়া করে ১৫টি গরু আটক করেন। খলিশাকোটাল গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে গরু ব্যবসায়ী এজাহার আলী (৩৫), ফুলমতি গ্রামের সামসুল হকের ছেলে মমিনুল ইসলাম (৩৭) গজেরকুটি গ্রামের নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), আ. লতিফের ছেলে সুমন মিয়া (২৮) ও কুরুষা ফেরুষা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাজু মিয়া (২২) গরুসহ আটক হন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি'র শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম জানান, আটক পাঁচ গরু ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ্দ করে গরুগুলোকে কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে।
ইত্তেফাক/জামান
