বাঁশখালীতে পৃথক পুকুরে ডুবে গৃহবধূ ও শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৭, ১৯:২০
 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথকভাবে পুকুরে ডুবে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ এক শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার দুপুর ১২টা এবং দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
বাঁশখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে ডুবে মারা যান হুমায়রা বেগম (২০)। তিন মাসের অন্ত:স্বত্বা গৃহবধূ বলে জানা গেছে।
 
অপরদিকে একইদিন দুপুর ২টার দিকে উপজেলার শীলকূপ গ্রামে হামিদা বেগম (৩) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূ ও শিশুটির লাশ বাঁশখালী হাসপাতালে ছিল।
 
ইত্তেফাক/জামান