ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

আপডেট : ১০ জুন ২০১৭, ২২:২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ওই স্কুলছাত্রী ঠাকুরগাঁও আধুনিক সদর হহাসপাতলে চিকিৎসাধীন। ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে গেদুড়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান।

আটক শুকুর আলী (২৪) উপজেলার গেদুড়া ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, “দুপুরে স্কুলছাত্রীকে বাড়ির সামনে থেকে ধরে পাশের কলাবাগানে নিয়ে যায় শুকুর। মেয়েটিকে ধর্ষণ করে শুকুর পালিয়ে যায়। পরে পরিবারের লোক ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎকার জন্য পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে রেফার্ড করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষক শুকুরকে আটক হরিপুর থানা পুলিশ।”

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস, ধর্ষক শুকুরকে আটকের সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু