সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৩ লাশ

আপডেট : ১০ জুন ২০১৭, ২২:৫৫

সিদ্ধিরগঞ্জে এক দিনে ৩ লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ২ জনের অত্মহত্যা এবং সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। শনিবার  সকাল ৯ থেকে দুপুর ১২টার মধ্যে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, রাশিদা আক্তার রাবেয়া (১৯) এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিববারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। রাশিদা আক্তার রাবেয়ার স্বামীর নাম আব্দুল মালেক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার নয়াকান্দি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জের নতুন আইল পাড়া মোজাম্মেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী আব্দুল মালেক ঢাকার গুলিস্তান ফুটপাতে হকারী করে।

সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসুহাজী মার্কেট এলাকার বসির উদ্দিনের বাড়ি থেকে বিল্লাল হোসেন (২৭) নামের এক জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার এসআই জাহাঙ্গীর হোসেন। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম মোঃ রুহুল আমিন মুন্সী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার পানিপাড়া এলাকায়।

একই দিন সকাল ১০টার দিকে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের চৌধুরী বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় রহিমা বেগম (৬০) নামে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় নিহত হন। তার স্বামীর নাম মৃত নীলমিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরগঞ্জ এলাকায়। তিনি ঢাকার বনশ্রী এলাকায় থাকতেন। সিদ্ধিরগঞ্জের চৌধরীবাড়ি তাতখানা এলাকায় তার ছেলের বাসায় বেড়াতে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।


ইত্তেফাক/নূহু