সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যে বিষক্রিয়ায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের খাবার খেয়ে তারা ডায়রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। রাত্রি নয়টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ষোষণা করেন। ঘটনাটি উপজেলার মাধাইনগর ইউপির মাধাইনগর গ্রামের।
সূত্র জানায়, ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী মোছাঃ সোনাভান (৩৫) এবং তার ছেলে সোহাগ হাসান (৪) বাড়ির পুরান শুটকি মাছের তরকারি দিয়ে দুপুরের খাবার খেলে ডায়রিয়া শুরু হয়। এ সময় পল্লী চিকিৎসক দিয়ে তাদের চিকিৎসা করানো হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সজিব রায় জানান, শিশু সোহাগ ও তার মা সোনাভানকে রাত নয়টা দশ মিনিটে হাসপাতালে আনা হয়। তাদের দুইজনকে মৃত অবস্থায় পাই।
ইত্তেফাক/নূহু
