মেহেরপুরে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

আপডেট : ১১ জুন ২০১৭, ০৯:৩৬
 
মেহেরপুর জেলা শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনের এলাকা থেকে ইয়ারাসহ দুই মাদক ব্যবসায়ী ও সদর উপজেলার রামনগর কলোনী থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। 
 
আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ী হলেন- মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের খোরশেদ আলীর ছেলে আমিনুল ইসলাম (১৯) ও গাংনী গ্রামের নওয়াপাড়া গ্রামের গোলাম কাদিরের ছেলে গোলাম মাহাবুব রাঙ্গা (৩৬)।
 
মেহেরপুর ডিবি'র ওসি শাহিনউদ্দিন জানান, মেহেরপুর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে দু’জন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে এসআই সায়েমসহ ডিবি পুলিশের দল সেখানে অভিযান চালান। এসময় আমিনুল ও মাহাবুব রাঙ্গাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়ারা উদ্ধার করা হয়।
 
এদিকে, একই রাতে মেহেরপুরের সদর উপজেলার রামনগর কলোনী থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- গাংনী উপজেলার রামষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২) এবং একই গ্রামের তাহাজউদ্দিনের ছেলে জুবিরুল ইসলাম (৩০)। 
 
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি শাহিন উদ্দিনের নেতৃত্বে রামনগর কলোনীর কাশেম আলীর বাড়ির পাশে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জুবিরুল ইসলামকে আটক করে পুলিশ। 
 
এসময় তাদের কাছ থেকে একটি বস্তায় টেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় ডিবি পুলিশের এসআই সায়েম, এসআই রুহুল, পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে