কাহালুতে হোটেল শ্রমিককে গলাকেটে হত্যা

আপডেট : ১১ জুন ২০১৭, ১২:০০
 
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নাটাপাড়া গ্রামের আকতার হোসেন ওরফে বুলু নামে এক ব্যক্তির বাড়ির মধ্যে শনিবার গভীর রাতে শাহিন (৪০) নামে এক হোটেল শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
জানা গেছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিণ্যাচাপড় গ্রামের লেদু মণ্ডলের ছেলে শাহিন দীর্ঘ দিন যাবৎ বগুড়া জেলার দুপচাঁচীয়া উপজেলার হাফ সুখানগাড়ী গ্রামে তার শ্বশুড় বাড়িতে থেকে দুপচাঁচাচীয়া উপজেলার সদরের একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। 
 
শাহিনের পরিবারের পক্ষ থেকে বলা হয়, শাহিন শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তিনি ওই রাতে বাড়ি ফেরেননি। পরদিন আজ রবিবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নাটাপাড়া গ্রামের আকতার হোসেনের প্রাচীর দিয়ে ঘেরা বাড়ির মধ্যে স্নানাগারের পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়। 
 
সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ রবিবার সকালেই ঘটনাস্থলে থেকে শাহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়ে দেয়।
 
কাহালু থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী জানান, এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে খুব তাড়িতাড়ি হয়ে যাবে। 
 
ইত্তেফাক/কেকে