ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, যোগাযোগ ব্যাহত

আপডেট : ১১ জুন ২০১৭, ১২:৪৬
 
চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
 
আজ রবিবার সকালে কসবা রেলষ্ট্রেশন অদূরে ঈমামবাড়ি-গঙ্গাসাগর মধ্যবর্তী স্থানে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, সকালে কসবা রেলওয়ে স্টেশনের অদূরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। ফলে চট্টগ্রাম-ঢাকা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
 
পরে আখাউড়া থেকে নতুন ইঞ্জন গিয়ে লাগানোর পর ট্রেনটি সকাল ১০টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশে কসবা  থেকে ছেড়ে আসে।
 
ইত্তেফাক/কেকে