কোটালীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

আপডেট : ১১ জুন ২০১৭, ১৪:১২
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জোনার্ধন কর্মকার (৫৫), মাদক ব্যবসায়ী আব্দুল রহমান শেখ (৪০), মো. হাফেজ মামুন (২৪), আব্দুল সামাদ সিকদারতে (৬৫) গ্রেফতার করে।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুক ফারুক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মাদক ব্যবসায়ী চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে