রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল করিম মোল্লা (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল করিম একই উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মনজেদ আলী মোল্লার ছেলে।
রবিবার বিকেলে উপজেলার রতনদিয়া ইউপির তফাদিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কালুখালী বাজার থেকে রেল লাইনের উপর হাটতে হাটতে বাড়িতে যাচ্ছিল।
এসময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লোকাল শাটল ট্রেনটি কালুখালী রেলওয়ে স্টেশন অতিক্রম করে তফাদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান
