গফরগাঁওয়ে নদে ভাসছে কিশোরীর লাশ

আপডেট : ১১ জুন ২০১৭, ২১:৩৪
 
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের বুকে পৌর শহরের কলেজঘাট এলাকায় ১৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ ভাসছে।
 
রবিবার বিকেল তিনটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরীর লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। বিকেল সাড়ে চারটা পর্যন্ত লাশটি উদ্ধারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
 
পানিতে ভাসা কিশোরীর গায়ের রং ফর্সা। পরনে কালো রঙের জামা এবং গোলাপি রঙের সালোয়ার। গফরগাঁও থানার ওসি মাহবুব হোসেন বলেন, 'লাশটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
 
ইত্তেফাক/জামান