বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল। জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের তোড়ে ভোলার তজুমুদ্দিন উপজেলার চৌমুহনী পয়েন্টে পাউবোর প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে গেছে। জোয়ারের পানিতে সাত গ্রামের বসত বাড়ী এবং বিস্তীর্ণ মাঠের ফসল তলিয়ে গেছে।জোয়ারের পানিতে মনপুরার বেড়িবাধের বাইরের এলাকা ৩/৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
ভোলা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার জানিয়েছেন, সন্ধ্যার পর তজুমুদ্দিনে বাঁধ ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বাঁধ সংস্কারে উদ্যোগ গ্রহণ করা যায়নি। এছাড়া সদর উপজেলার ইলিশা, কাচিয়া এবং দৌলতখান উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর পয়েন্টে বাঁধ নাজুক অবস্থায় আছে। মেঘনার পানি তজুমদ্দিন, মনপুরা পয়েন্টে বিপদ সীমা ছুঁই ছুঁই অবস্থায় প্রবাহিত হচ্ছে।
ইত্তেফাক/নূহু
