থানায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:৩০

স্বেচ্ছায় থানায় হাজির হয়ে ওসির কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলেন মোঃ উজ্জল (৩২) নামে এক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানার ওসি মোঃ মোস্তফা কামালের কাছে আত্মসমর্পণ করেন তিনি। উজ্জল উপজেলার কলাকোপা ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম জানান, উজ্জল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। গত দেড় বছরে দুইবার পুলিশের হাতে ধরা পড়ে মাদক মামলায় জেলও খেটেছে সে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার উজ্জলকে থানায় নিয়ে আসেন।পরে অঙ্গিকারনামায় স্বাক্ষর রেখে উজ্জলকে ছেড়ে দেওয়া হয়।