রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ১২ জুন ২০১৭, ১৫:৩৯
রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবাইকালস্কিতে রোববার রাতে এক বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছে। আঞ্চলিক তদন্ত কমিশন সোমবার একথা জানায়।
 
কমিশন এক বিবৃতিতে জানায়, বাসটিতে ৫১ যাত্রী ছিল। ইরকুতস্ক ও চিটাকে সংযোগকারী একটি মহাসড়কে বাসটি উল্টে যায়। 
 
বিবৃতিতে আরো বলা হয়, আহতদের মধ্যে ৩৪ জনের অবস্থা গুরুতর। কমিশন এই ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত চালাচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু