টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট : ১২ জুন ২০১৭, ১৬:৫৪
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। দুই দলের জন্য আজ বাঁচা মরার লড়াই। যে দল জিতবে সেই দলই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬ রান। নিরোশান ডিকবেল্লা ১৩ ও কুশাল মেন্ডিস ০ রানে ক্রিজে অপরাজিত আছেন। ধানুষ্কা গুনাথিলাকা ১৩ রান করে জুনাইদ খানের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন।
 
শ্রীলঙ্কা দল: ধানুষ্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেল্লা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, অসলে গুনারত্নে, ধনাঞ্জায়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।
 
পাকিস্তান দল: আজহার আলী, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী ও জুনায়েদ খান।
 
 
ইত্তেফাক/রেজা