ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ইফতারে বাংলাদেশিদের মিলনমেলা

আপডেট : ১২ জুন ২০১৭, ১৮:১৬
শনিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশী অধ্যূষিত এলাকা গার দু নদের রয়েল ক্যাফেতে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
 
ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক বাংলা ভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এ টিভির ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমুর পরিচালনায় ইফতার পূর্ব উন্মুক্ত আলোচনা সভায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন । ইফতার উপলক্ষে বাংলাদেশিদের একটি মিলনমেলায় পরিণত হয়ে গোটা ক্যাফেটেরিয়া।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ,  কাজী এনায়েত উল্লাহ ইনু,  ড. আব্দুল মালেক ফরাজী,  এম এ কাশেম,  এম এ তাহের,  আবুল কাশেম,  মহসিন উদ্দীন লিটন,  এভভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন,  স্থপতিবিদ ড. আবু সায়ীদ জামাল,  মিজানুর রহমান চৌধুরী মিন্টু,  আব্দুল মান্নান আজাদ,  শরীফ আল মোমিন,  টি এম রেজা,  সুব্রত ভট্রাচার্য্য,  বাংলাদেশ দুতবাসের কর্মকর্তা আবুল হোসেন,  আশরাফুল ইসলাম, ফয়সাল উদ্দীন, শরীফ আহমদ সৈকত, শামীমা আক্তার রুবী, মিনা গোমেজ, রেদোয়ান জুয়েল, মিশেল সুমন, কৃষক আব্দুল কাইউম সরকার সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ ।
 
ফ্রান্স বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুব হোসাইন,  দেবেশ বড়ুয়া,  অধ্যাপক অপু আলম। উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন সেলিম, কাজী হাবিবুর রহমান  ফরিদ আহমেদ রনি, সুনন্দন বড়ুয়া, মিজানুর রহমান প্রমূখ । 
 
 
উন্মুক্ত আলোচনায় কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন,  ফ্রান্স বাংলা প্রেসক্লাব দল- মত, জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে ফ্রান্স প্রবাসী সবাই কে এক কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছে  যা সত্যিই প্রশংসার দাবি রাখে । আশির দর্শকের শুরুতে কমিউনিটির মধ্যে যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ছিল, তা ফিরিয়ে আনতে ফ্রান্স বাংলা প্রেসক্লাবকে আরো ভুমিকা পালন করতে হবে । তারা আরো বলেন,  রাজনীতি যার যার বাংলাদেশ সবার । ভেদাভেদ ভুলে প্রবাসে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে বাংলাদেশী কমিউনিটির একটি সার্বজনীন সংগঠন ও বাংলাদেশ হাউস প্রতিষ্ঠা আজ সময়ের দাবী। ঐক্যবদ্ধ কমিউনিটি গড়া ও ফ্রান্সে বাংলাদেশ হাউস প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্রান্স বাংলা প্রেসক্লাবকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান কমিউনিটির নেতৃবৃন্দরা ।  
 
সার্বজনীন একটি সংগঠন ও বাংলাদেশ হাউস প্রতিষ্ঠা বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৭ কমিউনিটর সবর্স্তরের প্রতিনিধিদের নিয়ে একটি ফলোআপ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এর আগে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের এক সভায় র্সবসম্মতিক্রমে বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ আরো তিন মাসের জন্য বর্ধিত করা হয়।  
 
ইত্তেফাক/রেজা