রাজধানীর মহাখালীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৮:৪২
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে চাঁদাবাজদের গুলিতে একজন হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ওই ব্যবসায়ীর নাম শামীম আহমেদ (৪২)।
 
মঙ্গলবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
 
আহত শামীমের ভাই মো. আজাদ জানান, তারা বর্তমানে মহাখালী সাততলা বস্তির একটি টিনশেড ঘরে থাকেন। একই এলাকায় নিরিবিলি নামে একটি খাবারের হোটেল রয়েছে তাদের। এলাকার চিহ্নিত চাঁদাবাজ শিমুল, লিটন, মনির, মল্লিকসহ কয়েকজন প্রায়ই তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না পারায় ভোরে বাসায় ঢুকে শিমুল, মনির, লিটনসহ কয়েকজন তার উপর হামলা চালায়। পিস্তলের বাট দিয়ে শামীমের মাথায়ও আঘাত কর‍া হয়। এসময় শামীম তাদের প্রতিহত করতে গেলে তারা তাকে গুলি করে।  চাঁদাবাজদের ছোড়া গুলি শামীমের হাতে বিদ্ধ হয়। পরে তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় চাঁদাবাজরা।
 
ইত্তেফাক/এএম।